আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নবনির্বাচিত এমপি ড. মোশাররফকে জামায়াতের পরাজিত প্রার্থীর শুভেচ্ছা

দেশচিন্তা ডেস্ক: কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মো. মনিরুজ্জামান বাহলুল। এ সময় তারা দাউদকান্দি ও মেঘনার সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে আলোচনা করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানের বাসভবনে অনুষ্ঠিত এক সাক্ষাতে এ শুভেচ্ছা জানান মো. মনিরুজ্জামান বাহলুল।

সাক্ষাৎকালে উভয় পক্ষই রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও এলাকার কল্যাণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তারা বলেন, দাউদকান্দি ও মেঘনাকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সৌজন্য সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া,জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ জামায়াত ইসলামী যুব বিভাগের দাউদকান্দি উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ