আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

কোনো ধরনের অন্যায় বরদাশত করা হবে না : তারেক রহমান

দেশচিন্তা ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। ভোটে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু দেশ গঠনে আমরা সবাই ঐক্য। দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবার আমাদের দেশ গড়ার পালা।

দেশ গড়তে আমরা সবার সহযোগিতা চাই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান নির্বাচনে বিএনপি জয়ী হওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই জয় বাংলাদেশের, বাংলাদেশের মানুষের।

এ সময় তিনি নির্বাচনে অংশ নেওয়া দল, বিশেষ করে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামকে ‘আন্তরিক ধন্যবাদ’ জানান।

বক্তব্যে তারেক রহমান দেশের বর্তমান ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা, দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি ইত্যাদি চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করতে হবে জানিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ