আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১১ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আজ থেকে হজের ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরব

দেশচিন্তা ডেস্ক: ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম ফরজ ইবাদত হজ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানের জন্য জীবনে একবার হজ আদায় করা ফরজ। জিলহজ মাসের ৯ তারিখ ইহরাম বেঁধে আরাফার ময়দানে অবস্থানসহ নির্ধারিত কিছু আমল পালন এবং কাবাঘর তাওয়াফের মাধ্যমে হজ সম্পন্ন হয়। পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেন, “তোমরা আল্লাহর জন্য হজ ও ওমরা পালন কর।”

এবার ২০২৬ সালের হজ মৌসুম (১৪৪৭ হিজরি) উপলক্ষে রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে হজের ভিসা ইস্যু কার্যক্রম শুরু করছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের আগমনের আগেই প্রয়োজনীয় সেবার প্রস্তুতি জোরদার করা এবং ভিসা প্রক্রিয়া সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সব সেবা ও চুক্তি ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। ‘নুসুক’ প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কায় আবাসন সংক্রান্ত সব চুক্তিও সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত প্রায় ৭ লাখ ৫০ হাজার হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন, যার মধ্যে প্রায় ৩০ হাজার হজযাত্রী নিজ নিজ দেশ থেকে সরাসরি হজ প্যাকেজ বুক করেছেন।

আন্তর্জাতিক হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রায় ৪৮৫টি ক্যাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি ৭৩টি দেশের হজ অফিস তাদের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এদিকে, বাংলাদেশ থেকে ২০২৬ সালের হজে যেতে ইচ্ছুক সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকারী সব হজযাত্রীকে সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকাকেন্দ্র থেকে টিকা গ্রহণ শেষে ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। সৌদি আরবের নির্দেশনা অনুযায়ী, ফিটনেস সনদসহ আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ২০ মার্চের মধ্যে হজ ভিসার জন্য আবেদন করতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ফিটনেস সনদ ছাড়া কাউকে হজ পালনের অনুমতি দেওয়া হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ এপ্রিল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ