আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক মানে উন্নিত করা হবে -আলহাজ্ব শাহজাহান চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: প্রধান অতিথি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসন জামায়াতের প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক মানে উন্নিত করা হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি তা আইনী ভিত্তি প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে। আমি গত ৪৩ বছর থেকে আপনাদের পাশে আছি এবং যতদিন বেচে থাকবো ন্যায়ের পক্ষে থাকতে চাই।

তিনি দ্বীপ চরতি দারুল ইহসান দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় এসবকথা বলেন।

২৪ জানুয়ারী বিকেলে চরতী ইউনিয়নের দারুল ইহসান দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, চরতী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করীম, চরতী ইউনিয়ন আমীর মুহাম্মদ হাসেম,  সেক্রেটারী হারুনুর রশীদ,   মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, এডভোকেট দেলোয়ার হোসেন,  মুহাম্মদ জুনাইদুল হক, হাফেজ ঈসা, মনসুর আহমেদ, সাব্বির আহমেদ সওদাগর প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ