আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বিএনপির

দেশচিন্তা ডেস্ক: জামায়াত কর্মীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর এবং এনআইডি নম্বর সংগ্রহ করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করেছে। পোস্টাল ব্যালট যেভাবে করা হয়েছে তা সঠিক নয়। কোনো একটা দলকে ব্যালট পেপারে সুবিধা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অনেক বিষয়ে তুলেছি ইসির সামনে। লেভেল প্লেয়িং ফিল্ড গঠন হোক আমরা চাই। যে কারণে আমাদের পার্টির চেয়ারম্যান ব্যক্তিগত সফর বাতিল করেছেন।

কমিশনের কিছু কর্মকর্তা একটা দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ