আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চন্দনাইশে সনাতন সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতর করেন মফিজুর রহমান

চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এসব উৎসব সবার মাঝে শান্তির বার্তা নিয়ে আসে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। এই দেশ সকল ধর্মের মানুষের। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি আজ ৩ অক্টোবর শারদীয় দূর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান’ও নিজ উদ্যোগে চন্দনাইশ উপজেলার সনাতন ধর্মালম্বী জনসাধারণের মাঝে বস্ত্র বিতরণকালে একথা বলেন।
এ সময় উপস্তিত ছিলেন চন্দনাইশ পুজা উদযাপন পরিষদ নেতা উৎপল রক্ষিত, অভিতাভ চৌধুরী টিটু, সুধীর চৌধুরী, বিকাশ দে, ভবশংকর ধর, কঞ্চ চক্রবর্তী, অলক কুমার দে প্রমুখ।
এ সময় তিনি চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের নিকট সহস্রাধিক শাড়ী ও লুঙ্গী হস্তান্তর করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ