আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘যেদেশে গুণীদের কদর নেই সেদেশে গুণীজন জন্মায় না’

দেশচিন্তা ডেস্ক: ‌সোনাগাজী সমিতি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত সমিতির সাবেক দপ্তর সম্পাদক মরহুম হাফেজ জসিম উদ্দিন’র স্মরণে ও বিগত সময়ে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অদ্য বাদ মাগরিব আগ্রাবাদ হোটেল জামান‘স এ অনুষ্ঠিত হয়। সমিতির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট বেলায়েত হোসেন সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক আবু আহমেদ মিঞা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন ভুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলে বিপ্লবী সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, উপদেষ্টা পরিষদের সদস্য, আগত আমন্ত্রিত অতিথি ও সমাজসেবকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন ভুলু বলেন, হাফেজ জসিম ছিলেন আপদ মস্তক একজন জাতীয়তাবাদের অগ্রদূত, তিনি তার জীবদ্দশায় দেশ ও সমাজের জন্য নিরলসভাবে কাজ করেছেন, কর্মজীবনে তিনি ছিলেন, সৎ, আদর্শবান, নিরহংকারী, সদালাপী ও পরোপকারী। ব্যক্তিগত জীবনে তিনি প্রতিষ্ঠিত হতে না পারলেও অসংখ্য মানুষকে সহযোগিতা করেছেন নিঃস্বার্থভাবে। তিনি মরহুম জসিম উদ্দিনের রুহের মাগফেরাত কামনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ মরহুম হাফেজ জসিম উদ্দিনের সাংগঠনিক কর্মের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রফেসর মরহুম আবুল কাশেম চৌধুরী, খুরশিদ আলম, শাহজাহান ফিরোজ, ইঞ্জিনিয়ার শাহেদ সহ অসংখ্য সোনাগাজীর কৃতি সন্তানদের নিয়ে বক্তব্য রাখেন, সোনাগাজী সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা পরিষদের সদস্য সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, আলহাজ্ব খুরশিদ আলম, আলহাজ্ব হোসাইন আহমদ, কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক নুরুল আবছার তৌহিদ, শেখ সাজ্জাদুল হক, জহিরুল ইসলাম, সাইফুল আলম, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, আবদুস সোবহান সুমন, মিজানুর রহমান, শাহদাত হোসেন বাবুল, গিয়াস উদ্দিন, এডভোকেট মনির হোসেন বিপলু, মঈন উদ্দিন হাসান চৌধুরী রাজু প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ