আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওসমান হাদি গুলিবিদ্ধ, দৃঢ় ব্যবস্থা নেয়ার দাবি ফখরুলের

দেশচিন্তা ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই, তা সে যে কোনো সময়েই হোক।

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মতাদর্শ যা-ই হোক, যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে।’

তিনি পোস্টে উল্লেখ করেন, ‘এ মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিএনপি মহাসচিব গুলিবিদ্ধ হাদির দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে, তিনি অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ধরনের ঘটনার বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে রাজধানীর বিজয়নগরে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়।

রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ