আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

টেকনাফে চায়ের দোকান থেকে ৬ কিশোরকে অপহরণ

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফে পাহাড়-সংলগ্ন এলাকায় গ্রামের একটি চায়ের দোকান থেকে ছয় কিশোরকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেছে সশস্ত্র ডাকাতরা। তবে অপহৃতদের মধ্যে দুজন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে বলে জানা গেছে।

রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শীলখালী বিজিবি চেকপোস্টের পূর্ব পাশে আলমের চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

অপহৃত কিশোররা হলো টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ শীলখালীর অছিউর রহমানের ছেলে মো. মামুন, আবুল কাসেমের ছেলে আনোয়ার হোসেন, মো. ইসলামের ছেলে গিয়াস উদ্দিন, হাসানের ছেলে আবু বক্কর ছিদ্দিক, আইয়ুব আলীর ছেলে মো. শাহিন এবং মো. আব্দুল্লাহর ছেলে মো. ইসমাইল।

তবে অপহৃতদের মধ্যে শাহিন ও ইসমাইল কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শীলখালীর বাসিন্দা ইয়াকুব আলী।

তিনি জানান, চায়ের দোকানে বসে থাকা অবস্থায় ছয় কিশোরকে অস্ত্র ঠেকিয়ে একদল সশস্ত্র ডাকাত অপহরণ করে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। পরে সুযোগ পেয়ে শাহিন ও ইসমাইল কৌশলে পালিয়ে এসে ঘটনাটি পরিবারকে জানায়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালান। তবে রাত পর্যন্ত অপহৃত চার কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস বলেন, অপহরণের ঘটনাটি শুনেই পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে সন্ধ্যার পর থেকেই পাহাড়ে অভিযান পরিচালনা করা হয়। কিশোরদের উদ্ধারে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ