আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতারা।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৈঠকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানসহ দলটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার (২২ নভেম্বর) সকালে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। ভুটানের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এসময় ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ