আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জাতীয় পার্টিকে সুযোগ দিলে নির্বাচন বর্জন করবে গণঅধিকার পরিষদ: রাশেদ খান

দেশচিন্তা ডেস্ক: জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ নির্বাচনের সুযোগ দেয়া হলে গণঅধিকার পরিষদ নির্বাচন বর্জন করবে বলে হুশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘ভারতের মদদে আওয়ামী লীগের ডামি প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টিও ভারতের মদদে আগামী নির্বাচনে অংশ নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। ‘ফ্যাসিস্টের দোসরদের’ নির্বাচনে অংশগ্রহণ জনগণ মেনে নেবে না। প্রয়োজনে নির্বাচন কমিশনকে পদত্যাগে বাধ্য করা হবে।’

রাশেদ খান আরও বলেন, ‘শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে তাদের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে।’ তিনি দাবি করেন, ভারত যদি বাংলাদেশে নতুন করে ‘হাসিনার মতো লেন্দুপ দর্জির মতো তাবেদার শাসক’ বানানোর চেষ্টা করে, তাহলে জনগণ তা প্রতিহত করবে। বাংলাদেশের জনগণ আর কখনো ভারতের তাবেদার সরকার মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সমতা ও আত্মমর্যাদার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গঠন করা হবে উল্লেখ করে রাশেদ খান বলেন, ভারতের ‘দাদাগিরি’ আর মানা হবে না। তার অভিযোগ, নির্বাচন বানচালের উদ্দেশ্যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের স্বতন্ত্র সাজিয়ে ভোটের মাঠে নামানোর চেষ্টা করছে ভারত। তিনি বলেন, গণঅধিকার পরিষদ সেই ষড়যন্ত্র সফল হতে দেবে না।

এর আগে বিকাল সাড়ে ৪টায় রাশেদ খান ঝিনাইদহ সদর উপজেলার বাজারগোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ