আজ : বৃহস্পতিবার ║ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রাঙামাটিতে এনামুল হক আনসারি নামে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে শহরের রিজার্ভবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি মো. সাহেদ উদ্দিন।

তিনি জানান, আনসারি রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের কম্পিউটার পরিচালনার দায়িত্বে ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গোপনীয় কার্যক্রম পরিচালনা করতেন।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগসহ রাজনৈতিক অস্থিরতায় ইন্ধনের অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ