আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

বান্দরবানে ১৩ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতালের ডাক

দেশচিন্তা ডেস্ক: আট দফা দাবিতে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।

তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে বাঙালি সম্প্রদায় যুগের পর যুগ নানা বৈষম্যের শিকার ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত। আমাদের সাংবিধানিক ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর সোমবার পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বান্দরবানে সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল আহ্বান করছি।’

সংবাদ সম্মেলনে নাগরিক পরিষদের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, দফতর সম্পাদক মো. শাহজালাল, সাংগঠনিক সম্পাদক নুরুল আবছারসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

৮ দফা দাবি হলো-
ব্রিটিশ রচিত প্রহসনের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে তিন পার্বত্য জেলার শাসনব্যবস্থা চালু করা।
জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা।
দেশের অন্যান্য জেলার মতো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে জমি ক্রয়-বিক্রয় এবং ভূমি ব্যবস্থাপনা চালু করা।
বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ থাকা ব্যাংক ঋণ পুনরায় চালু করা।
উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির স্বার্থে তিন পার্বত্য জেলায় পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান চালু করা।
আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা।
অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণ বন্ধ করে সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।
শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা ও চাকরিসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ