আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

মিরসরাইয়ে ১ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে টিসিভি ভ্যাকসিন

দেশচিন্তা ডেস্ক: মীরসরাই উপজেলায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রম নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ অক্টোবর হতে মাসব্যাপী ক্যাম্পেইন চলবে। ‎১৮ কর্ম দিবসের এই ক্যাম্পেইনে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

‎এবার মীরসরাই উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০জন শিক্ষার্থীকে এই টিকার আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। এ নিয়ে সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

‎বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা কনফারেন্স রুমে এই সমন্বয় সভা উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, তথ্য আপা অফিসে কর্মকর্তা অর্পনা মজুমদার, মীরসরাই থানার এসআই জালাল উদ্দিন, জোরারগঞ্জ থানার এসআই হাবিবুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

‎উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয়, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা-কওমি- হাফেজি-নূরানী-ফাজিল সব মিলিয়ে ৫৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা রয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ২শত ৪০ জন ‎এর মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে ৮৮হাজার ৬শত ৩৭জন।

‎প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, টিকা মানুষের অনেক সংশয় থাকে। এটি দূর করতে আমাদের সচেতন কার্যক্রম বৃদ্ধি করতে হবে। বিশেষ করে মাদ্রাসায় আমাদের সচেতনতা তৈরী করতে হবে।

‎টাইফয়েড ভ্যাকসিন একটি গুরুত্বপূর্ণ টিকা। ইসলামিক রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ইসলমিক ফাউন্ডেশনের কাজ জোরদার করতে হবে। আমাদের লক্ষ্যমাত্রা আশা করি পূরণ হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে কাজ করতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ