আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

দেশচিন্তা ডেস্ক: মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামী আবদুল আজিজকে (২৫) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী (২২) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন ভাবীর হোটেল মোড় থেকে সিম বিক্রি শেষে সিএনজি-অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে গণধর্ষনের শিকার হন। অভিযুক্ত সিএনজি অটোরিকশা চালক আব্দুল্লাহ (২৪) ও আরেক চালক আব্দুল আজিজ (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে বেপজা জোনের ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।

এ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তবে অন্য আসামি আব্দুল আজিজ পলাতক ছিলেন। সোমবার আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, ‘গণধর্ষণ মামলার পলাতক আসামী আব্দুল আজিজ (২৫) কে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।’

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ