আজ : ║ ║║

ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ: মেয়র ডা. শাহাদাত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের চকবাজার কাঁচাবাজার থেকে ফুলতলা ব্রীজ এলাকায় মশার ওষুধ ছিটানো ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে পরিচালিত এ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীর মাঝে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া হয়।

মেয়র বলেন, “নগরবাসীকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। মশক নিধন কার্যক্রমকে কার্যকর করতে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদেরও ভূমিকা রাখতে হবে বলে উল্লেখ করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, খোরশেদ আলম,মোঃ নাসিম, জাকিরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ