আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি

চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে মোছাম্মৎ আরফি (১৯)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. রিজুয়ান (৩০)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরকল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গোলাম শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আট মাস আগে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের মোহাম্মদ জাহেদের মেয়ে আরফির সঙ্গে রিজুয়ানের বিয়ে হয়। বিয়ের পর থেকে আরফি শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হতেন। স্থানীয়দের দাবি, রিজুয়ান মানসিক ভারসাম্যহীন।

বুধবার ভোরে গলাটিপে স্ত্রীকে হত্যা করে রিজুয়ান। পরে মরদেহ বাথরুমে রেখে দেন তিনি। সকালে ঘরের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে আরফির মরদেহ পড়ে থাকতে দেখেন।

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, রিজুয়ান মানসিকভাবে অসুস্থ। স্ত্রীকে গলাটিপে হত্যার পর মরদেহ বাথরুমে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ