আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিন্ডিকেট ভাঙতে সাতকানিয়ায় প্রশাসনের সুলভ মূল্য ডিম বিক্রয় কর্মসূচি উদ্বোধন

মুহাম্মদ ফরিদ উদ্দীন, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ এবং অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সুলভ মূল্যে ডিম বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়।

 

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় সাতকানিয়া পৌরসভার কাঁচা বাজারে এ সূলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রিয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস।

 

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় প্রাথমিকভাবে প্রতি ডজন ডিম ১৪০ টাকা মূল্যে বিক্রয়ের কার্যক্রম গ্রহণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ