আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

আবার তওবা করে রাজনীতিতে আসতে হবে বিএনপিকে -নানক

ঢাকা ব্যূরো : খেই হারিয়ে ফেলছে বিএনপি রাজনীতিতে। তাদের কাছে আর কোনও রাজনৈতিক ইস্যু নেই। তাদেরকে জনগণের কাছে তওবা করে আবার বাংলাদেশের রাজনীতিতে আসতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৩ আসনের আদাবর থানার শেখের টেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর কবির নানক আরও বলেন, ‘বিএনপির কাজ সবসময় ষড়যন্ত্র করা। তাদের ষড়যন্ত্র প্রতিহত করেই ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে আওয়ামী লীগকে ভোট দিয়েছে। তারা এখন ষড়যন্ত্র করে দেশের উন্নয়ন-অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এরইমধ্যে ডিজিটাল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, এখন তিনি লক্ষ্য স্থির করেছেন- স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘রূপকল্প-২০৪১’ বাস্তবায়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের এই উন্নয়নে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করলে, আমরা জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবো। মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগরের সর্বস্তরের জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। তাদের প্রত্যাশা পূরণে নিরলসভাবে কাজ করে যাবো।

 

দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়মী লীগের নেতাকর্মীরা সর্বদা বাংলাদেশের জনগণের পাশে আছে, পাশে থাকবে। বিএনপি নামের অপশক্তি জণগণের পাশে থাকে না। তারা মানুষকে কষ্ট দেয়, হত্যা করে, জ্বালিয়ে পুড়িয়ে মারে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ