আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৭ই সফর, ১৪৪৮ হিজরি

শার্শার নাভারণে জাতীয় সড়ক দিবস পালিত

বেনাপোল সংবাদদাতা: “গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি” এই পতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১ উপলক্ষ্যে হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন, ফরিদপুর এর পক্ষ থেকে যথাযথ ভাবে দিবসটি পালনের উদ্যোগের পরিপ্রেক্ষিতে নাভারণে জন সচেতনতা মূলক র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ২২ অক্টোবর শুক্রবার সকাল ১০ ঘটিকায় নাভারণ ডিগ্রী কলেজে নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ, এ.এস.এম. আসাদউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, আলী আহম্মেদ হাসমী, সহকারী পুলিশ সুপার, যশোর হাইওয়ে সার্কেল। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সিনিয়ার সাংবাদিক আমিনুর রহমান, আব্দুস সালাম, সহ-সভাপতি, শার্শা ও নাভারণ হাইওয়ে থানা, সিনিয়ার সাংবাদিক ইসমাইল হোসেন, আমিনুর রহমান, উজ্জল হোসেন, সভাপতি, সি এন জি পরিচালনা কমিটি, প্রচার সম্পাদক, শার্শা ইউনিয়ান আওয়ামীলীগ, জাকির হোসেন, শার্শা উপজেলা যুবলীগ নেতা, সহ বিভিন্ন স্থরের ব্যাক্তিবর্গ।

আলোচনা সভায় দিবসটি সফল করার লক্ষ্যে জনসাধারণের উদ্দশ্যে নাভারণ হাইওয়ে পুলিশের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়। এ আহ্বানে সকলের উদ্দশ্যে বলা হয়:- “মুজিব বর্ষের শপথ নিন, সড়ক দূর্ঘটনাকে বিদায় দিন”।
“প্রতিদিন হোক নিরাপদ দিন, সড়ক দূর্ঘটনা বিদায় দিন” এমনই নানা রকম সচেতনতা মূলক স্লোগান দিয়ে মানুষকে নিরাপদ সড়কে যানবাহন সহ পথ চলাচলের দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও সারাদিন ব্যাপি নানা সচেতনতা মূলক মাইকিং হাইরোডে প্রচার করা হয় এবং লিফলেট প্রদান করা হয়।

উল্লেখ্য যে, নাভারণ হাইওয়ে থানার প্রসিকিউশন বিবরণী ও জরিমানা আদায় ২০২০ইং তারিখ হইতে ২১শে অক্টোবর ২০২১ পর্যন্ত সর্বমোট প্রসিকিউশন ১৬৭৫ টি এবং সর্বমোট জরিমানা আদায় হয় ৪৪,৬৩,০০০ টাকা।

সর্বশেষ উপস্থিত সকলেকে ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ সহ সকলের সুস্বাস্থ্য কামনা করে, মিষ্টি মুখ করানোর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ