আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

‘অবৈধ দখলদারির স্থান ইসলামী ব্যাংকে কখনোই হবে না’

দেশচিন্তা ডেস্ক: মুহাম্মদ ইমরান সোহেল, চট্টগ্রাম : ০১ জুন ঢাকা ইসলামী ব্যাংক এর গ্রাহকদের উপর হামলার ও অবৈধভাবে অনুপ্রবেশকারীদের প্রতিবাদে চট্টগ্রামে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ০২ জুন দুপুর ১২ টা আগ্রাবাদস্থ ব্যাংকের সামনে মানববন্ধন করেন এতে বক্তারা বলেন, অবৈধ দখলদারির স্থান ইসলামী ব্যাংকে কখনোই হবেনা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন ৫ লক্ষ কোটি টাকা পচার হয়ে গেছে। যারা প্রচার হয়েছে বলে গ্রাহকদের টাকা লুটপাট চালায় তাদেরকেও গভর্নর হিসেবে চাই না আমরা।
বক্তারা আরও বলেন, বাংলাদেশে সুদ মুক্ত কোন ব্যাংক ছিলোনা তখন ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল একমাত্র শরীয়াহ্ ভিত্তিক ব্যাংক। যা হেটে হেটে পা পা করে এশিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছে সূদমুক্ত ব্যাংক কিভাবে পরিচালিত হয়। এই ব্যাংক এশিয়ায় বেশ প্রথম হয়েছে। ফ্যাসিস্ট সরকার ট্যাগ লাগিয়ে এটা দখল করেছিলো। ২৪ আন্দোলনের পর রাহু গ্রাস থেকে মুক্ত হয়ে আমরা গ্রহকরা যথাযথ সুবিধা পাবো। কিন্তু জাতীয় নির্বাচনের পর সেই ফ্যাসিস্টের দোসর হয়ে গোষ্ঠীর একটি দল আবার দখলের পায়তারা চালাচ্ছে। হুশিয়ারি দিতে চাই তাদের আমাদের বিন্দু পরিমাণ রক্ত মাংস থাকতে ইসলামী ব্যাংক কে দুষ্কৃতকারীর স্থান হতে দেবোনা। 
বক্তারা বলেন, ইসলামী সম্মিলিত ব্যাংকে হক আদায় করবে বলে একত্রিত করছিলো কিন্তু তা করেনি বরং ১০ হাজার টাকা উত্তোলনের জন্যে গেলে তাও করা সম্ভব হয়নি। 
ইসলামী ব্যাংক এর পলায়নকৃত ডেপুটি গভর্নর কে এখন অনলাইনে চেয়ারম্যান করা হয়েছে।  এখন কি করোনাকালী অবস্থা অনলাইনে মিটিং করতে হবে। তা কখনো নই, এই ব্যাংক ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে এসব পায়তারা চলছে। আমরা গ্রাহকেরা বেচে থাকতে এটা সফল হতে দেবোনা।

গ্রাহক ফোরামে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার মনজুরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, মো: হোসেন, আজহারুল ইসলাম ফয়সাল, মো: শোভন প্রমূখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ