আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত অন্তত ১০

দেশচিন্তা ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত ১০ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২ জুন) ভোরে এ হামলা চালায় রাশিয়া।

স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে কিয়েভে চারজন এবং মধ্যাঞ্চলীয় শহর দিনিপ্রোতে ছয়জন রয়েছেন। এছাড়া হামলায় ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

সিএনএন সূত্রে খবর, কিয়েভে চালানো সম্মিলিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় বেশ কয়েকটি আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং বহু গাড়ি পুড়ে যায়। মঙ্গলবার সকালেও রাজধানীতে হামলার আশঙ্কা অব্যাহত ছিল। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয় এবং শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

কিয়েভের মেয়র এই হামলাকে ‘শত্রুপক্ষের ব্যাপক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন। তিনি জানান, শহরের পোদিলস্কি জেলায় একটি বহুতল আবাসিক ভবন রুশ বাহিনীর ধারাবাহিক দুটি হামলায় আংশিকভাবে ধসে পড়েছে।

ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ