আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউয়ে মৃত্যুবরণ করেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।

খবর পেয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।

এ সময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।

ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন– ড্যাব-এর সহ-সভাপতি ডা. একেএম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ