আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ঘুমধুম সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পলাতক

ঘুমধুম সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পাচারকারীরা পলাতক

প্রতিবেদক, দেশচিন্তা :

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে পাচারকারীর ফেলে যাওয়া ব্যাগ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২৫ জুন) ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল খায়রুল বলেন, বুধবার (২৫ জুন) ভোররাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া খাল সীমান্ত দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। একপর্যায়ে মিয়ানমার দিক থেকে কাপড়ের ব্যাগ কাঁধে নিয়ে সীমান্ত পেরিয়ে সন্দেহজনক দুই ব্যক্তিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দিলে তারা সাথে থাকা ব্যাগটি ফেলে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে পাওয়া যায় ১ লাখ ইয়াবা। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ