আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতকানিয়া রাতদিন অভিযান চলছে, মাটি কাটার বিরুদ্ধে জিরো টলারেন্স

মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সাতকানিয়া উপজেলায় কৃষি জমি ও কৃষি বাঁচাতে রাতদিন অভিযান চালিয়ে যাচ্ছে সাতকানিয়া উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায়
আজ ৯ ফেব্রুয়ারি রাত ১.৩৪ গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

এসময় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় হাতেনাতে আটক মোহাম্মদ আরফাত (২৬), পিতা- মৃত আবুল হোসেন, সাং- বড়পুকুর পাড়া, ৯নং ওয়ার্ড, ৭নং সরল, বাঁশখালী, চট্টগ্রামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ