আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

‘জাকাত সংগ্রহ ও বন্ঠনে রাষ্ট্রকেই কার্যকর উদ্দ্যোগ নিতে হবে’

দেশচিন্তা ডেস্ক: আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী ও কোর্ট হিল শাখার যৌথ উদ্যোগে জাকাতের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ২ মার্চ সোমবার বিকালে কোর্ট হিলস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। আয়োজিত এ অনুষ্ঠানে আইনজীবী, সমাজসেবক ও ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ লিয়াকত আলী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী এম.ফয়েজ উদ্দীন চৌধুরী, প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরী, কোর্ট হিল শাখার সেক্রেটারী মুহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন, প্রস্তুতি কমিটির আহবায়ক বিজ্ঞ আইনজীবী মুহাম্মদ দেলোয়ার হোসেন, কাজী মুহাম্মদ আলমগীর। প্রধান অতিথি ছিলেন- আনজুমানের মূখপাত্র বিজ্ঞ সিনিয়র আইনজীবী মুহাম্মদ মোছাহেব উদ্দীন বখতিয়ার। প্রধান আলোচক ছিলেন-আনজুমান রিচার্স সেন্টারের পরিচালক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম। আলোচনা সভায় বক্তারা বলেন-ইসলামের অর্থনৈতিক বিধান হচ্ছে জাকাত, দারিদ্র বিমোচনে সঠিক পন্থায় পরিকল্পিতভাবে দরিদ্রের মাঝে জাকাত দিতে হবে। জাকাত সংগ্রহ ও বন্ঠনে রাষ্ট্রকেই কার্যকর উদ্দ্যোগ নিতে হবে। মাহে রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব, আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন। বক্তারা বলেন, রমজান হলো আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের মাস। এই মাস আমাদের নৈতিকতা ও মানবিক গুণাবলী বিকাশের সুযোগ করে দেয়। আইনজীবী সমাজকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ধারণ করতে হবে। রমজান কেবল রোজা রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আত্মশুদ্ধি, সামাজিক সম্প্রীতি ও গরিব-দুঃখীর পাশে দাঁড়ানোর এক অনন্য প্রশিক্ষণ মাস। আইন পেশায় সততা, ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের শিক্ষা আমাদের পেশাগত জীবনে এই মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, গাউসিয়া কমিটি সবসময় আধ্যাত্মিক ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মাহে রমজানের আলোকে আমরা ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। সভায় বক্তব্য রাখেন- এডভোকেট মুহাম্মদ আবদুর রশিদ, এডভোকেট এএইচএম জিয়া উদ্দীন, এডভোকেট মুহাম্মদ রফিকুল আলম,এডভোকেট মুহাম্মদ ফখরুদ্দীন জাবেদ, এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী, এডভোকেট মুহাম্মদ নজরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ মোতাহের হোসেন রাসিফ, এডভোকেট মুহাম্মদ নুর হোসাইন, এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দীন মানিক, মুহাম্মদ ইউছুফ চৌধুরী, এডভোকেট মুহাম্মদ জিয়াউর রহমান, এডভোকেট মুহাম্মদ শহিদুল আলম, এডভোকেট মুহাম্মদ তৌহিদুল আলম, এডভোকেট মুহাম্মদ ফোরকান আল মামুন খান, এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক, এডভোকেট এসএম নাজমুল আলম চৌধুরী, এডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ মুবিন মুন্না, এডভোকেট মুহাম্মদ জোবাইদুল আলম জুবাইর, এডভোকেট মাসুদ আলম বাবলু, জি এম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল, মুহাম্মদ এমদাদুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ নয়ন, এডভোকেট মুহাম্মদ শরফুদ্দীন সৌরভ, এডভোকেট মুহাম্মদ আবু বক্কর, মুহাম্মদ ইয়াসিন আরাফাত, এডভোকেট মুহাম্মদ আরমান, এডভোকেট আরাফাত হোসেন হিরা, মুহাম্মদ ওয়াহিদুল ইসলাম, মুহাম্মদ ফারুক, এসএম আকবর, মুহাম্মদ নুরুল আলম, মুহাম্মদ শোয়েব, মুহাম্মদ ইমাম হোসেন, এডভোকেট মুহাম্মদ মাহতাব উদ্দীন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ জয়নাল আবেদীন, এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন, এডভোকেট মুহাম্মদ শফিউল্লাহ চৌধুরী, এডভোকেট মুহাম্মদ সাইফুল্লাহ নয়ন, এডভেকেট মুহাম্মদ নয়ন, এডভোকেট ফাহাদ বিন তাহির, এডভোকেট মুহাম্মদ ফোরকান প্রমুখ। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ আয়োজকদের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ