আজ : মঙ্গলবার ║ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি

আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই অর্থনীতির চালিকাশক্তি বন্দরকে দূর্নীতি মুক্ত করবো- ডা. শফিকুর রহমান

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ যদি আমাদের দায়িত্ব দেয়! আমরা যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই তাহলে দেশের অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম বন্দরকে দুর্নীতি মুক্ত করবো।

তিনি বলেন, আপনারা তো উপকূলীয় অঞ্চলের মানুষ, আপনারা কি সমুদ্রের জলোচ্ছ্বাসকে ভয় পান? ঢেউকে ভয় পান? যারা এই ভয়কে জয় করেছেন, আগামী ১২ তারিখও জয় করতে হবে।

সোমবার সন্ধ্যায় বন্দর স্কুল এন্ড কলেজ মাঠে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় লক্ষ লক্ষ জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

নগর জামায়াতে সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মাদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, মোরশেদুল ইসলাম চৌধুরী’র যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নগর জামায়াত আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

জামায়াত আমির বলেন, এই দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা আধা ইঞ্চি মাটিও ছাড় দিবো না। জুলাই যোদ্ধাদের সাথে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, জীবন দিব, মাটি দিবো না।

জামায়াতের উপর বেশি জুলুম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা তো টানা ১৫ বছর সকলে মজলুম ছিলাম, একক দল হিসেবে আমরা আরেকটু বেশি নির্যাতন সহ্য করেছি। আমাদের উপর জুলুম শুরু হয়েছিল আরো একটু আগে। ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকেই তারা আমাদের উপর জুলুম শুরু করেছিল।

৫ আগস্টের পরে আমরা এদের নেতাদের হাতে ধরে বলেছিলাম, আপনারা জুলুমের শিকার হয়েছিলেন, জালিম হবেন না। ক্ষমতায় আসার আগে ২০০৬ সাল থেকে যেমন আওয়ামীলীগ জুলুম করতো, এখন এরাও তেমনটি শুরু করেছে। এরা মায়েদের গায়ে হাত দেয়। এদের কি মা নেই? মা থাকলে আরেক মাকে কেন আঘাত করে?
সর্বশেষ আমার একাউন্ট হ্যাক করে মায়েদের নামে বাজে কথা প্রচার করা হয়েছে। তবে আমরা ইতোমধ্যে ষড়যন্ত্রকারিদের পরিচয় পেয়েছি। এদের পিছনে কারা আছে আমরা তাও খুঁজে বের করবো।
এরা চাঁদার জন্য একজন ফ্যাশন ডিজাইনারকে হত্যা করেছে। অথচ মাঠে লম্বা লম্বা কথা বলে।
তারা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দিতে চায়। একদিকে মায়েদের গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি র্কাড। আমাদের মায়েদের গায়ে হাত এ জাতি সহ্য করবে না।

তরুনেরা তাদের কাছে ভিক্ষা চায়নি উল্লেখ করে তিনি বলেন, আমাদের তরুণেরা তাদের কাছে ভিক্ষা চায়নি, তারা চেয়েছে কাজ। আমরা তরুণদের অধিকার ফিরিয়ে দিবো, তাদের হাতে কাজ তুলে দিব। বলবো এই নাও কাজ, এবার দেশকে গড়ে দাও।

তরুণ ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবখানে তাদেরকে প্রত্যাখান করেছে। এজন্য তারা পাগল হয়ে গেছে। আমরা আপনাদের সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি আমি জামায়াতের দায়িত্বশীল হলেও আমি জামায়াতের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই।

এতে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়াবে আমির আ ন ম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহাজাহান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাত উল্লাহ
বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা আলী ওসমান, জাগপা সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, শহীদ শান্তর বাবা জাকির হোসেন, শহীদ ওমর বিন আফসারের মা রুবি আক্তার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ডাকসুর জিএস এসএম ফরহাদ, চট্টগ্রাম-১০ আসন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-৯ আসন জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ এ.কে.এম ফজলুল হক,চট্টগ্রাম-১১ আসন জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, চট্টগ্রাম-০৮ আসন এনসিপি মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ, খাগড়াছড়ি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী, চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরী সভাপতি এস.এম.লুৎফর রহমান, খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর আমির মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, লিবারেল ডেমোক্রেটিক পার্টি চট্টগ্রাম মহানগরীর সভাপতি ছৈয়দ গিয়াস উদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টি চট্টগ্রাম মহানগরী সভাপতি আবু মোজাফ্ফর মোহাম্মদ আনাস, বাংলাদেশ নেজাম ইসলাম পাটির চট্টগ্রাম মহানগর আমির মাওলানা জিয়াউল হোসাইন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব, আমার বাংলাদেশ পাটি চট্টগ্রাম মহানগরী আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ লেবার পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি আলা উদ্দিন আলী, চাকসু ভিপি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ ইব্রাহীম হোসেন রনি, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি মুহাম্মদ মাইমুনুল ইসলাম (মামুন) প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজীর হোসেন জুয়েল, এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমা, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, ফখরে জাহান সিরাজী, প্রফেসর মুহাম্মদ সাইফুল্লাহ, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ফারুকে আজম, মুহাম্মদ ইসমাঈল, ড.আ ম ম মাসরুর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ