আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

ব্যবসায়ী শহিদুল হত্যা: সাবেক ৩ এমপি-সহ ১০ নেতা গ্রেপ্তার

 

চট্টগ্রামের চান্দগাঁও থানার বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদুল ইসলাম হত্যা মামলায় সাবেক তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ১০ নেতাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম দায়রা জজ আদালতের এপিপি মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

আদালত সূত্রে জানা গেছে, সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন নদভী ও আব্দুল লতিফসহ নয়জনকে আদালতে হাজির করা হয়। আর সাবেক এমপি ফজলে করিম চৌধুরী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগ নেতা আবুল বশর, সলিমুল্লাহ বাচ্চু, এমরান, জিন্নাত সোহানা, আকবর আলি, রেজাউল হাসান সবুজ ও রেখা আলম চৌধুরী। গ্রেপ্তার দেখানো আসামিরা আগে থেকেই বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

মামলার এজহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট সন্ধ্যায় বহদ্দারহাটে বাজার করতে যান নিউ মার্কেটের ব্যবসায়ী শহিদুল ইসলাম। তিনি বাজার শেষে বাড়ি ফেরার সময় বহদ্দার বাড়ি শাহী জামে মসজিদের সামনে গেলে এলোপাতাড়ি গুলিতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থা হাসপাতালে তার মৃত্যু হয়।

এই ঘটনায় ১৯ আগস্ট নিহত ব্যবসায়ী শহিদুল ইসলামের বড় ভাই শফিকুল ইসলাম বাদি হয়ে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ