আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন সিভাসু’র ফুড সায়েন্সের ৬ কৃতী শিক্ষার্থী

শিক্ষা ডেক্স, দেশচিন্তা:

মঙ্গলবার (২৪ জুন) চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ছয় জন কৃতী শিক্ষার্থীকে ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

সকাল ১০টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টার্নশিপ ফিডব্যাক প্রোগ্রাম এবং ডিন’স অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে
ব্যাচেলর অব সায়েন্স (অনার্স) ইন ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিগ্রির ২০২২ ও ২০২৩ সালের সমন্বিত ফলাফলে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এই ছয় জন শিক্ষার্থীকে সম্মানজনক ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

ডিন’স অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীরা হলেন-১০ম ব্যাচের (২০১৮-২০১৯ সেশন) অর্পিতা রায় ত্রিশা (১ম স্থান), কে. এম. আমিনুল এহসান (২য় স্থান) ও মিনহাজ উদ্দিন (৩য় স্থান) এবং ১১তম ব্যাচের (২০১৯-২০২০ সেশন) জেরিন দেবী নাথ (১ম স্থান), আফিয়া ইবনাত সাইবা (২য় স্থান ) ও মোসাম্মৎ তাজমিম জাকিয়া মিম (৩য় স্থান )।

ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ১১তম ব্যাচের (২০১৯-২০২০ সেশন) শিক্ষার্থীরা ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) এবং দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও ফুড ইন্ডাস্ট্রিতে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করে। এই উপলক্ষ্যে ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদ উক্ত অনুষ্ঠানের আয়োজন করে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ