আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সাতকানিয়া প্রতিনিধি:

 

চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. রাফি চৌধুরী (১৯) ও মো. বাপ্পি (২০) নামে দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাফি চৌধুরী চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বাদামতল বহদ্দারহাট এলাকার নাজিম উদ্দিন লিটনের ছেলে ও মো. বাপ্পি একই এলাকার মো. বাবুলের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত মো. রাফি চৌধুরী ও মো. বাপ্পি তাদের আরও কয়েকজন বন্ধুসহ শুক্রবার সকাল ৬টার দিকে মোটরসাইকেলে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন। নিহত দুইজন একই মোটরসাইকেলে ছিলেন। সকাল ৮টার দিকে তারা সাতকানিয়ার মৌলভীর দোকানের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে ধাক্কা দেন।

এসময় দুজনই গুরুতর আহত হন। পরে অন্য বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় মো. রাফিকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই সময়ে বাপ্পিকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ