আজ :

আপিলে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১০ ডিসেম্বর রবিবার সকালে নির্বাচন কমিশনে আপিলের শুনানিতে এই ঘোষণা দেয়া হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি সাংবাদিকদের  নিশ্চিত করেছেন এম এ মোতালেব সিআইপি।
এর আগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে এম এ মোতালেবের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
জানা যায়, রোববার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (ব্যাজমেন্ট-২) এই কার্যক্রম শুরু হয়। আপিল শুনানি কার্যক্রমে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ