প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৬, ২:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৬, ২০২১, ১২:৩৪ অপরাহ্ণ
সাতকানিয়ায় ফসলি জমির টপসয়েল কাটায় মোবাইল কোর্টের অভিযান: চার লক্ষ টাকা জরিমানা

মো. ইকবাল হোসেন
উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব নলুয়ার সোনার বাংলা ইটভাটার প্বার্শবর্তী এলাকার ফসলি জমি থেকে টপসয়েল কাটার অভিযোগে আজ মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ টি এক্সাভেটরকে ৫০ হাজার করে সর্বমোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
এই অভিযানের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম। এসময় সহোযোগীতায় ছিলেন থানা পুলিশ।
আল বশিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুরো উপজেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.