আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা সফর, ১৪৪৮ হিজরি

জনগণের ভাগ্যন্নোয়নে শিক্ষার কোনও বিকল্প নেই: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘শিক্ষার চেয়ে বড় কোনও সম্পদ নেই। তাই আগামীর বাংলাদেশের নাগরিকদের শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষা ব্যবস্থার দিকে নজর বাড়াতে হবে। এই দেশের জনগণের ভাগ্যন্নোয়নে শিক্ষার কোনও বিকল্প নেই। দক্ষ জনবল সৃষ্টি করতে পারলে তারা দেশের সামষ্টিক অর্থনীতি বদলে দিতে পারে। এই ক্ষেত্রে দলমতের বাইরে শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতির শেকড় উপড়ে ফেলে সোনার বাংলা গড়তে হবে।’

মঙ্গলবার ৩ মার্চ বিকালে লালমনিরহাটে তিনি এই কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদফতরের আওতাধীন লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবন নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিন কোটি ২৬ লাখ টাকা।

লালমনিরহাট নেছারিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোসলেম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট শিক্ষা প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায় ও জাপা নেতা জাহিদ হাসান ডাব্লু প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ