আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

দেশচিন্তা ডেস্ক: নিজের সংসদীয় ভূমিকা প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আমি শুধু একজন এমপি নই, একজন মন্ত্রী। আমার গাড়িতে জাতীয় পতাকা থাকে। সংসদ অধিবেশন চলাকালে মন্ত্রীরা মাসে একবার কথা বললেও আমি প্রতিদিন দুই থেকে তিনবার কথা বলতে পারি। সে হিসেবে আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি।

রোববার (৩১ মে) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাদের চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছে। জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি এবং জোটগতভাবে ৭৭টি আসন অর্জন করেছে। আমরা আশা করি ভবিষ্যতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে।

চৌদ্দগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ দাবি করছেন এ এলাকার সব উন্নয়ন তাদের হাত ধরেই হবে। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় আমি এ এলাকার অবকাঠামোগত উন্নয়নের জন্য ১২০ কোটি টাকার বরাদ্দ এনেছি। নির্বাচন শেষ হওয়ার মাত্র তিন মাসের মধ্যেই আরও ১০০ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছি। সরকারের মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। আমরা চাই সরকার তার মেয়াদ পূর্ণ করুক। সরকার স্থিতিশীল থাকলে উন্নয়নের জন্য বরাদ্দ আরও বৃদ্ধি পাবে।

‘আঙুর-আপেল’ খেয়ে সরকারি সফর শেষ করলেন বিদ্যুৎ সচিব
ডা. তাহের বলেন, চৌদ্দগ্রামের অন্যতম সমস্যা কিশোর গ্যাং ও মাদক কারবার। চৌদ্দগ্রামে এসবের কোনো স্থান হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের ছয় মাস সময় দেওয়া হচ্ছে বিকল্প জীবিকার পথ খুঁজে নেওয়ার জন্য। এরপরও কেউ এসব কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সমাজে ভালো মানুষের সংখ্যা অপরাধীদের চেয়ে অনেক বেশি। সবাই ঐক্যবদ্ধ হলে কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। আমার নেতৃত্বেই কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ