দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, বহু কালজয়ী গানের রচয়িতা ও চট্টগ্রামের বহত্তম সাংস্কৃতিক সংগঠন খিড়কি’র সাবেক সভাপতি সৈয়দ মহিউদ্দিন ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে সংগঠনের ৭ এপ্রিল, মঙ্গলার বাদে আসর হযরত শাহ& আমানত (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কণ্ঠ শিল্পী এফ এ নয়ন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি গীতিকার মাসুদ খান খোকন, সাবেক সহ-সভাপতি কণ্ঠশিল্পী এস.এম. মানিক, জাসাস চট্টগ্রাম মহানগর’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ˆসয়দ জিয়া উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কণ্ঠ শিল্পী ফারুক হাসান, অর্থ সম্পাদক গীতিকার হারুন উর রশিদ হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক গীতিকার মোস্তফা সাগর, ক্রীড়া সম্পাদক নাট্য অভিনেতা এম.এ. জাব্বার| উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ& আমানত (রহ.) মাজার সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বরকত আলী|
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.