দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানাধীন মিয়াখাননগর এলাকায় মফিজুর রহমানের সেমিপাকা বসতঘর ও দোকানে আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আজ ৪ অক্টোবর শুক্রবার সকাল পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী জসিম উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়। সাড়ে নয়টার দিকে আগুন নেভানো হয়।বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বসতঘরের পাশে কিছু কাঁচা কক্ষে পুরোনো কাপড়ের স্তূপ ছিল। তাই আগুন নেভাতে সময় লেগেছে। প্রাথমিক হিসাবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.