আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে: ইসি আনোয়ারুল

দেশচিন্তা ডেস্ক: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানো সুযোগ।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষকদের প্রশিক্ষণের (টোট) উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। অন্য তিন নির্বাচন কমিশনারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, ৫ আগস্টের পর কিছুদিন অস্থিতিশীল ছিল, অমুক তমুক এর কথায় অনেক কিছু হয়েছে। কর্মকর্তাদের এখন আর সে ভয় নাই। দুইটা কেয়ারটেকার সরকারের সময় সবচেয়ে বেশি ক্ষমতা স্বাধীনতা পেয়েছি। (পত্রিকায়) তত্ত্বাবধায়ক সরকার তৈরির আবহ হচ্ছে দেখছি। আপনাদের ভয় নেই। সরকারি কর্মকর্তাদের মান ভুলুন্ঠিত হয়েছে সন্দেহ নাই। এ সরকারের অধীনে সততা নিষ্ঠা দেখানো সুযোগ, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ভয় পাওয়া যাবে না, হিম্মতের সাথে কাজ করতে হবে অস্তিত্বের প্রশ্নে। শিডিউল ঘোষণার পর দেখবেন আশেপাশে কেউ নেই।

দুপক্ষের থেকে ধরতে হবে, ধরলে ছাড়া যাবে না নির্বাচনের আগে। মোবাইল কোর্ট স্বচ্ছ হতে হবে। মোবাইল কোর্ট নিয়মিত করতে হবে। এতে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সবচেয়ে বাংলাদেশের ইতিহাসে কনসিকন্সিয়াল নির্বাচন হতে যাচ্ছে।

পরিবেশ তৈরির স্বার্থে আগে থেকেই ইউএনওদের প্রস্তুত থাকতে হবে, কারো পক্ষে কাজ করা যাবে না। এ সরকার এ সুযোগ কাজে লাগানো আহ্বান।

এর আগে ইসি জানিয়েছিল, আগামী ১১ নভেম্বরের মধ্যে (সম্ভাব্য) দুটি করে ব্যাচে ২৫ জন তথা মোট ৫০ জনের দুই দিনব্যাপী (১২টি সেশনে) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ