আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সচেতন হলে স্তন ক্যানসার প্রতিরোধ সম্ভব: ডা. শাহাদাত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, স্তন ক্যানসার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো স্ক্রিনিং, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের উদ্যোগে এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি বিভাগ) এ কে এম ফজলুল হক।

ডা. শাহাদাত বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্যখাতে ক্লিন, গ্রিন ও হেলদি সিটি গঠনে কাজ করছে। স্তন ক্যানসার সচেতনতার প্রতীক হিসেবে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গোলাপি আলোয় আলোকিত করা হয়েছে। যেমন- মেডিকেল কলেজ চত্বর থেকে প্রবর্তক মোড়, সার্কিট হাউস এলাকা ও চট্টেশ্বরী এলাকা পর্যন্ত।

প্রথমদিকে অনেকে এটি উৎসব ভেবেছিল, কিন্তু পরে সবাই বুঝেছে এটি স্তন ক্যানসার সচেতনতার প্রতীক। এতে সাধারণ মানুষও এ রোগ সম্পর্কে জানছে এবং আগেভাগে চিকিৎসা গ্রহণে উৎসাহিত হচ্ছে। নারীদের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি, কারণ অনেকেই সংকোচবশত প্রাথমিক অবস্থায় চিকিৎসা নেন না। সময়মতো পদক্ষেপ নিলে স্তন ক্যানসারসহ অন্যান্য রোগও প্রতিরোধ করা সম্ভব।

মেয়র জানান, পার্কভিউ হাসপাতালের এই উদ্যোগ নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা রাখবে। চট্টগ্রামে ক্যারসার চিকিৎসা আরও সহজলভ্য করতে বাকলিয়ায় একটি বৃহৎ ক্যানসার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এছাড়া তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে নয় মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৮ লাখ ২৭ হাজার শিশুকে বিনামূল্যে টাইফয়েড ভ্যাকসিন দেওয়া হবে। এই ভ্যাকসিন সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে, যা বাইরে প্রায় ১৪০০ থেকে ১৫০০ টাকা খরচে পাওয়া যায়। আমরা চাই—নগরের প্রতিটি শিশু এই টিকাদান কর্মসূচির আওতায় আসুক।

অনুষ্ঠানে অনকোলজিস্ট ডা. ফজলে রাব্বি রিয়াদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক ডা. এম এ আউয়াল। প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন অনকোলজিস্ট ডা. শেফাতুজ্জহান এবং রেডিওলজি কনসালট্যান্ট ডা. উম্মে ইফাত সিদ্দীকি।

বক্তারা স্তন ক্যানসারের প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ ও নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণই পারে স্তন ক্যানসারজনিত মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমাতে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ