আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জনগণ ভোটাধিকার ফিরে পেলেই চূড়ান্ত বিজয় অর্জিত হবে – আবু সুফিয়ান

প্রতিবেদক, দেশচিন্তা
২৪ জুন, মঙ্গলবার।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, গত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেনি। ওই সময়ে যারা ভোটার হয়েছিলেন, তারাও ভোট দিতে পারেননি। জনগণ দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তারা ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। আশা করছি আগামী নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যা দেশের মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সে নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সবাই ভোট দিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো। যারা এদেশের ভাগ্য পরিবর্তনে কাজ করবে। জনগণের মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত করবে এবং সকলের সমান অধিকার নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ ভোটাধিকার হাইজ্যাক করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। এদেশের মানুষকে জিম্মি করে সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। দেশের মানুষ আওয়ামী জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। দেশের মানুষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যেতে চায়। তারা ভোট দিয়ে তাদের পছন্দের প্রাথীকে নির্বাচিত করতে চায়। কারণ তাদের সুখ দুঃখ শুধু নির্বাচিত জনপ্রতিনিধিরাই বুঝতে পারে। একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যই আমরা ১৭ বছর লড়াই করেছি। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেলেই আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে।

২৪ জুন (মঙ্গলবার) বিকেলে ০৪নং ওয়ার্ড এর গাবতল এলাকায় গণসংযোগ ও এলাকার প্রতিটি ঘরে ঘরে গিয়ে এলাকাবাসীর সাথে ঈদুল আযহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা ইঞ্জি. ইলিয়াছ আলী, মনছুর আলম, মো. আলম, নুরুল আমিন, নুরনবী, নওশাদ আল জাশেদুর রহমান, মো. ইসমাঈল, মো. সোহেল, মো. আলফাজ, ইউসুফ আলী লিটন, জালাল উদ্দিন, মো. হাকিম, জহুরুল ইসলাম জহির, কামাল হোসেন খোকন, নাজিম উদ্দিন, রুবেল প্রমুখ।

ক্যাপশন: ০৪নং চান্দগাঁও ওয়ার্ডে গণসংযোগ ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন আবু সুফিয়ান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ