আজ : শুক্রবার ║ ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ তারেক হোছাঈন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দেওদীঘি খাসমহাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈন।
সম্প্রতি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম সাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য আগামী ছয় মাসের জন্য এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এডহক কমিটিতে পদাধিকার বলে সদস্য সচিব হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ ইলিয়াছ,অভিভাবক সদস্য মোহাম্মদ ইলিয়াছ।

এডহক কমিটির সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন উপজেলার এওচিয়া ইউনিয়নের সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তিনি সাতকানিয়া উপজেলার জামায়াতে ইসলামীর সেক্রেটারী হিসেবে দায়িত্বে রয়েছেন। এ ছাড়াও সাতকানিয়া উপজেলার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

কমিটির সভাপতি মুহাম্মদ তারেক হোছাঈন বলেন, প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি
শিক্ষার্থীদের সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে বিদ্যালয়ের পড়ালেখার অগ্রগতি ও সুন্দর পরিবেশ গড়তে কাজ করে যাব ইনশাআল্লাহ । এর ধারাবিকতা অক্ষুন্ন রাখতে পারলে অত্র বিদ্যালয় সাতকানিয়া উপজেলা একটি মডেল স্কুল হিসেবে উপহার দিতে পারব। এক্ষেত্রে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সূধীজন সহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রেস রিলিজ:

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ