আজ : ║ ║║

চট্টগ্রাম দক্ষিণজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জেলা জামায়াতের আহবান -আনোয়ারুল আলম চৌধুরী

দেশচিন্তা ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে জেলা জামায়াতের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, অপহরণ সহ আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। অবিলম্বে এর আশু সমাধান করতে হবে। অন্যথায় সরকারকে এর দায়ভার নিতে হবে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি, মুহাম্মদ জাকারিয়া, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, মাওলানা আরিফুর রশীদ, আ ক ম ফরিদুল আলম সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ