আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা সফর, ১৪৪৮ হিজরি

শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে …মীর হেলাল

দেশচিন্তা ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম সমাধি স্মৃতিসৌধে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা নিবেদন| রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার প্রথম সমাজে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ| পরে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়| শ্রদ্ধা নিবেদনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন| শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল বলেন, বাংলাদেশের প্রতিটি চরম ক্রান্তিলগ্নে শহীদ জিয়াউর রহমান ত্রাণকর্তা ও আলোকবর্তিকা হিসেবে দেশ ও জাতিকে রক্ষা করেছেন| বিপর্যস্ত বাংলাদেশকে তিনি স্থিতিশীলতা প্রদান করেন এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশে একটি নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা ˆতরি করেন| শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস| তাই শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে| মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে শহীদ জিয়ার আকাঙ্খিত “সমৃদ্ধির বাংলাদেশ” বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে| চট্টগ্রাম মহানগর ¯ে^চ্ছাসেবক দলের আহবায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ¯ে^চ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, রাজিম উদ্দিন আকন্দ, গোলাম সরোয়ার, আব্দুল হালিম গুড্ডু, এন মোহাম্মদ রিমন, কামরুল হাসান, আরিফুল ইসলাম চৌধুরী, জাতীয়তাবাদী ¯ে^চ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খাঁন, জসিম উদ্দিন, মহিউদ্দিন রুবেল, কাজী মহিউদ্দিন, ইকবাল হোসেন জিসান, জাবেদ সাফায়াত সোহান, বায়েজিদ থানা আহবায়ক আলতাফ হোসেন, বন্দর থানা আহবায়ক রিয়াজ উদ্দিন আহমেদ রাজু, পাঁচলাইশ থানা সদস্য সচিব নুরুল কবির পলাশ, মোঃ সবুজ, প্রমুখ|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ