আজ : মঙ্গলবার ║ ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১লা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্র ও তরুণদের এগিয়ে আসার আহ্বান-দেশচিন্তা

চট্টগ্রামে জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া’র বক্তব্য

📍 দেশচিন্তা প্রতিনিধি, চট্টগ্রাম , দেশচিন্তা:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিমের অন্যতম সদস্য অধ্যাপক আহছানউল্লাহ ভূঁইয়া বলেছেন,  “মানবরচিত কোনো মতবাদই পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, পারবেও না। আল্লাহর ন্যায়ভিত্তিক আইনই পারে ভারসাম্যপূর্ণ সমাজ গঠন করতে। এর জন্য প্রয়োজন ন্যায়ভিত্তিক নেতৃত্ব ও সৎ শাসক।”

শনিবার সকালে চট্টগ্রামের চকবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল আয়োজিত লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আজকের সবচেয়ে বড় সংকট নেতৃত্বের, সততার এবং যোগ্যতার। এ সংকট কাটিয়ে উঠতে হলে ছাত্র ও তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আমরা সুযোগ পেলে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও দখলবাজ-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারব।”

তিনি নতুন বাংলাদেশ গঠনে ছাত্র ও তরুণদের জামায়াতের নেতৃত্বে শামিল হওয়ার আহ্বান জানান।

🔻 অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন:

* অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, প্রার্থী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) * শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) * মুহাম্মদ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত আমির, চট্টগ্রাম মহানগর * আলাউদ্দিন সিকদার, প্রার্থী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) * আনোয়ারুল আলম চৌধুরী, আমীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা * অধ্যাপক নূর আহমদ আনোয়ারী, প্রার্থী, কক্সবাজার-৪ * অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, আমীর, খাগড়াছড়ি * অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, প্রার্থী, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) * অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, প্রার্থী, চট্টগ্রাম-১০ (খুলশী-পাহাড়তলী-হালিশহর) * ডা. ফজলুল হক, প্রার্থী, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) * ডা. আবু নাছের, প্রার্থী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) * মাওলানা জহিরুল ইসলাম, প্রার্থী, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) * অধ্যাপক মাহমুদুল হাসান, প্রার্থী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) * এডভোকেট সাইফুর রহমান, প্রার্থী, চট্টগ্রাম-১ (মিরসরাই) * ডা. ফরিদুল আলম, প্রার্থী, চট্টগ্রাম-১২ (পটিয়া) * অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, প্রার্থী, বান্দরবান * ডা. শাহাদৎ হোসাইন, প্রার্থী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) * ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, প্রার্থী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) * শাহজাহান মঞ্জু, প্রার্থী, চট্টগ্রাম-৬ (রাউজান) * আবদুল্লাহ ফারুক, প্রার্থী, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) * শহীদুল আলম বাহাদুর, প্রার্থী, কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ