আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় দুই ছিনতাইকারীকে আটক করল সেনাবাহিনী

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাসহ নগদ টাকা ও নকল স্বর্ণের বার উদ্ধার করে।

সোমবার (২৬ মার্চ) সকাল ১০ টার দিকে সাতকানিয়া উপজেলার মৌলভী দোকান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পটিয়া উপজেলার গোবিন্দর কিলের মৃত আবুল কাশেম ছেলে রিপন (৩৫), হাইদগাঁও এলাকার মো: মনির আহমদ এর ছেলে মাহবুর আলম(৪০)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই ছিনতাইকারী মৌলবির দোকান এলাকায় সিএনজি গাড়িতে দুই মহিলার টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন এবং ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় সাতকানিয়া আর্মি ক্যাম্পের টহল টিম দুই  ছিনতাইকারীকে আটক করে। তাদের কাছ থেকে অবৈধ স্বর্ণের নকল বার, কানের দুল সাথে থাকা দুটি বাটম মোবাইল ফোন এবং নগদ ৫২৬০ টাকাসহ ছিনতাই কাজে ব্যবহারিত সিএনজি জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, ২ জন মহিলা দোহাজারী থেকে সিএনজি করে কেরানীহাট আসার সময় মৌলভী দোকানে আসলে তখন নকলস্বর্ণের বার দেখিয়ে কানের দুল নিয়ে ফেলে তাদের কে সিএনজি থেকে জোর করে নামিয়ে দেন তখন মহিলা’রা চিৎকার করলে স্থানীয় রা সহযোগিতায় এবং সাতকানিয়া উপজেলার সেনাবাহিনীর টহল টিম ছিনতাইকারীদের কে আটক করে ক্যম্পে নিয়ে যায়। ছিনতাইকারীদের সেনাবাহিনীর তত্বাবধানে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ