আজ : শুক্রবার ║ ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

জনসেবার মাধ্যমে ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে: আনোয়ারুল আলম চৌধুরী

সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন জনসেবার মাধ্যমে ইসলামের প্রতিনিধিত্ব করতে হবে। দেশকে গড়তে হলে ইসলামের ছায়াতলে আসতে হবে। দেশে শান্তি এবং সুশাসন প্রতিষ্ঠা করতে ইসলামী সুশাসনের বিকল্প নাই।

আজ বুধবার ২৬ মার্চ দুপুরে উপজেলার একটি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা কর্তৃক আয়োজিত জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মুহাম্মদ তারেক হোসাইন, প্রচার ও যুব সম্পাদক আয়ুব, সাঙ্গু থানা সেক্রেটারী এসএম ইলিয়াছ ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ