আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

মুহাম্মদ ফরিদ উদ্দীন সাতকানিয়া( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ সোমবার ২৪ তারিখ ২০২৫ ইং পটিয়ায় স্বনামধন্য খুশবু ডাইন রেস্টুরেন্ট হলে সাংবাদিক ইসমাইল হোসেন সম্রাট এর সঞ্চালনায়, ও উক্ত সংগঠনের সভাপতি ই-টেন প্রাইম টিভি এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান মোঃরিদুওয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

 

এসময় উক্ত ইফতার দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী,ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন আ.ন.ম সেলিম উদ্দিন চৌধুরী। এমএহামিদ, এসএম রাশেদ, মোরশেদ আলম, মোঃ ফরিদ উদ্দিন, রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নীরব, মোহাম্মদ ওয়াসিম, ওসমান গনি, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের অন্যতম সদস্য হেলাল উদ্দিন নিরব, পরে আলোচকরা রমজানের তাৎপর্য তুলে ধরেন। আলোচকরা বলেন, এই চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

সকলকে ঐক্যবদ্ধ করে কাজ করতে সক্ষমতা অর্জন করেছে, আগামীতে এই সংগঠন মানব কল্যাণে কাজ করে আরো এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা,শেষে প্রবাস দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভা ও ইফতার মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ